কবিতা- অভাব!
অভাব! মৃত্যুঞ্জয় হালদার যণ্ত্রনায় জ্বলছে দিন রাত সহস্র চিন্তার চিতানলে ধীরে ধীরে পুড়ে হচ্ছি খাক আজীবন অভাব অনলে। আশৈশব পিতৃ মাতৃ স্নেহ শতদলে বঞ্চিত যত ব্যথা ঠাম্মির ঠুনকো রীতিরেওয়াজ আজ মনে উথলে ওঠে কথা। মনের মত বন্ধু সুজন কেউ নেই জীবনে অমল- অনুরাধা জীবনজুড়ে মিথ্যে মোহের ফেউ অসময়ে বেসুরে সুর সাধা! সাহিত্যে সুখ, দুঃখ ভুলে আছি সখ সবুজে সৃষ্টি সবিতায় অথৈ অভাব স্বভাব শতদলে হৃদস্পন্দে বাঁচি যে কবিতায়! কেউ বোঝে বেশ বেদন যত কেউ বোঝে ভুল আরবার কথার কদম ঝরিয়ে বেবাক সেই ক্ষণটা করি পার । .........১৭/০৫/২০২০.................✍️
